রোহিঙ্গাদের বিক্ষোভের মুখে জাতিসংঘের প্রতিনিধি দল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
৩১ মে ২০২১, ১৩:৫৬আপডেট : ৩১ মে ২০২১, ১৪:১০

কক্সবাজারের ক্যাম্প থেকে ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের দেখতে গেছেন জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর–এর দুই সহকারী হাইকমিশনার। এ সময় রোহিঙ্গারা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

রোহিঙ্গারা বলছেন, সেখানে থাকতে চান না, কষ্টে আছেন। কক্সবাজারের ক্যাম্পে ফিরতে চান। এসব দাবি জানিয়ে প্রতিনিধি দলের সামনে নানা স্লোগান দেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের থামানোর চেষ্টা করেন।

সোমবার (৩১ মে) সকালে প্রথমবারের মতো ভাসানচরে যান ইউএনএইচসিআর–এর কার্যক্রম পরিচালনা বিষয়ক সহকারী হাইকমিশনার রাউফ মাজাও এবং সুরক্ষা বিষয়ক সহকারী হাইকমিশনার গিলিয়ান ট্রিগস।

রোহিঙ্গারা ভাসানচরে কেমন আছেন, তা দেখার জন্য যান ওই দুই কর্মকর্তা। জানা ও বোঝার চেষ্টা করবেন নোয়াখালীর চরটিতে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকারের নেওয়া প্রকল্পটি কেমন। কিন্তু তাদের বিক্ষোভে ক্যাম্পগুলো ঘুরে দেখতে পারেননি দুই হাইকমিশনার।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন বলেন, সকালে ইউএনএইচসিআর-এর প্রতিনিধি দল ভাসানচরে রোহিঙ্গাদের দেখতে যান। এ সময় রোহিঙ্গারা জড়ো হয়ে বিক্ষোভ করেন। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালান।

নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) খোরশেদ আলম খান বলেন, প্রতিনিধি দলের দুই সদস্য ভাসানচরে পৌঁছলে রোহিঙ্গারা বিভিন্ন দাবি তুলে ধরেন। সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে কি না এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে তারা বিক্ষোভ করেছেন।

ভাসানচরের আশ্রয়ণ প্রকল্পের একটি গুচ্ছগ্রামের ‘ফোকাল’ (সমন্বয়ক) এক রোহিঙ্গা নেতা বলেন, জাতিসংঘের প্রতিনিধি দল ভাসানচরে পৌঁছলে রোহিঙ্গাদের একটি অংশ জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় রোহিঙ্গারা ইটপাটকেল ছুড়ে একটি সরকারি কার্যালয়ে ভাঙচুর চালান। এতে কয়েকজন আহত হয়েছেন।

গত ডিসেম্বরে কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তর শুরু হওয়ার পর এপ্রিল পর্যন্ত কয়েক দফায় প্রায় ১৯ হাজার রোহিঙ্গা পৌঁছান। সরকারি কর্মকর্তাদের মতে, রোহিঙ্গারা সেখানে স্বেচ্ছায় গেছেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা ও নিপীড়নের মুখে দেশটি থেকে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। আগের ও তখনকার মিলিয়ে প্রায় ১১ লাখ রোহিঙ্গা কক্সবাজারে বসবাস করছেন।

ওই বছরের নভেম্বর মাসে কক্সবাজার থেকে এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে সরিয়ে নেওয়ার লক্ষ্যে একটি প্রকল্প হাতে নেয় সরকার। আশ্রয়ণ-৩ নামে প্রকল্পটি বাংলাদেশ নৌবাহিনীকে বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়।

/এএম/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী