মাসে নগদ ৫ হাজার টাকা ও মানসম্পন্ন রেশন চান ভাসানচরের রোহিঙ্গারা

নোয়াখালী প্রতিনিধি
৩১ মে ২০২১, ২১:১৬আপডেট : ৩১ মে ২০২১, ২১:১৬

মাসে নগদ সহায়তা, মানসম্পন্ন রেশন ও উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ করেছেন ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সদস্যরা। সোমবার (৩১ মে) জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) দুই সহকারী হাইকমিশনারসহ ১৪ সদস্যের প্রতিনিধি দল ভাসানচরে গেলে তাদের সামনে বিক্ষোভ করেন তারা।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম জানান, বিভিন্ন সুযোগ সুবিধার দাবি জানিয়ে রোহিঙ্গারা এই বিক্ষোভ করেন।

তিনি জানান, জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার ইউএনএইচসিআরের সহকারী হাইকমিশনার রউফ মাজাও এবং গিলিয়ান ট্রিগসসহ ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করতে পরিদর্শনে আসেন। ইউএনএইচসিআরের কোনও প্রতিনিধি দলের এটা প্রথম ভাসানচর পরিদর্শন। এ সময় তারা ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করতে গেলে, রোহিঙ্গারা বিক্ষোভ করেন।

ভাসানচর পরিদর্শন করেন ইউএনএইচসিআর প্রতিনিধি দল

রোহিঙ্গারা প্রতিমাসে পাঁচ হাজার টাকা, মানসম্পন্ন রেশন, কর্মসংস্থান এবং পর্যাপ্ত চিকিৎসা সেবার দাবিতে এই বিক্ষোভ করেন।

নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, নড়দ সহায়তা, ভালো মানের রেশন, কর্মসংস্থান এবং পর্যাপ্ত চিকিৎসা সেবার দাবিতে ভাসানচরে বিক্ষোভ করেছেন রোহিঙ্গারা।

 

/টিটি/
সম্পর্কিত
ভাসানচর থেকে পালানো ৩৭ রোহিঙ্গা তিন দিন ভাসলেন সাগরে, সন্দ্বীপে আটক
ইউএনফপিএ-কে ৩২ লাখ ডলার দিচ্ছে জাপান
ভাসানচরের কাছে ৮৫০ টন পাথর নিয়ে ডু‌বে গে‌লো জাহাজ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম