কাদের মির্জার অনুসারী গুলিবিদ্ধ, মামলা পিবিআইতে

নোয়াখালী প্রতিনিধি
০২ জুন ২০২১, ১১:৪১আপডেট : ০২ জুন ২০২১, ১১:৪১

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের ওপর গুলির ঘটনায় প্রতিপক্ষের ৮৫ জনের নাম উল্লেখপূর্বক এবং অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামি করে আদালতে মামলা করা হয়েছে। কাদের মির্জার অনুসারী কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন সুজন মামলাটি দায়ের করেন।

মঙ্গলবার (১ জুন) নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম মোসলেহ উদ্দিন মিজানের ২ নম্বর আমলি আদালতে মামলাটির উপর শুনানি হয়। শুনানি শেষে বিচারক মামলাটি নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী শংকর চন্দ্র ভৌমিক ও সুবির মজুমদার জানান, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জুকে প্রধান করে ৮৫ জনের নাম উল্লেখপূর্বক এবং অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়। মামলায় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে দ্বিতীয়, সেতুমন্ত্রীর ভাগ্নে ফখরুল ইসলাম রাহাতকে তৃৃৃতীয় এবং চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফকে চতুুর্থ আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ মে সন্ধ্যা সাড়ে ৭টায় বসুরহাট পৌরসভার ৯ নস্বর ওয়ার্ডের হড়াইন্নাগো বাড়ির সামনের সড়কে কাদের মির্জার অনুসারীদের ওপর গুলি চালানো হয়। ওই ঘটনায় কাদের মির্জার ৬ অনুসারী গুলিবিদ্ধ হয়। তবে, বিভিন্ন সমাবেশে বক্তৃতাকালে কাদের মির্জা এই ঘটনায় তার ১৫ জন অনুসারী গুলিবিদ্ধ হয় বলে দাবি করেন।

/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ