ফেক আইডিতে প্রেম, বিয়ে করতে গিয়ে অপহরণের শিকার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ জুন ২০২১, ১৩:০১আপডেট : ০২ জুন ২০২১, ১৩:০১

ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে কলেজশিক্ষার্থীকে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (০১ জুন) ভোরে ঢাকার গাবতলী এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা পুলিশ।

গ্রেফতার সাইদুল ইসলাম সোহেল (২৬) সাভারের উত্তর মেইটকা এলাকার বাসিন্দা। বাবার গ্যাস সিলিন্ডারের ব্যবসা দেখাশোনা করেন। স্ত্রী ও তিন বছরের এক কন্যাসন্তান রয়েছে তার।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, সোহেলকে গ্রেফতারের আগে ওই হোটেল থেকে অপহৃত কলেজশিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।

কলেজশিক্ষার্থীর বরাত দিয়ে ওসি জহির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ফেসবুকে ফেক আইডি থেকে কলেজশিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দেন সোহেল। একপর্যায়ে সম্পর্ক গড়ে ওঠে। গত ২৯ মে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানা এলাকা থেকে কলেজশিক্ষার্থীকে বিয়ের প্রলোভনে নিয়ে যান। এরপর ঢাকায় নিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

ওসি আরও বলেন, এক লাখ টাকা দেওয়ার বিষয়ে সোহেলের সঙ্গে কলেজশিক্ষার্থীর পরিবারের কথা হয়। এর মধ্যে ১৫ হাজার টাকা বিকাশ করা হয়। বিকাশে টাকা পাঠানোর পর অবস্থান নিশ্চিত হয়ে গাবতলীর যমুনা আবাসিক হোটেল থেকে সোহেলকে গ্রেফতার ও কলেজশিক্ষার্থীকে উদ্ধার করা হয়। সোহেলের কাছ থেকে ১৫ হাজার টাকা এবং মোবাইল জব্দ করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম