উন্নয়নমুখী বাজেটে চাঁদপুরে ছাত্রলীগের আনন্দ মিছিল

চাঁদপুর প্রতিনিধি
০৪ জুন ২০২১, ২১:০৭আপডেট : ০৪ জুন ২০২১, ২১:০৭

উন্নয়নমুখী বাজেট প্রণয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে চাঁদপুর জেলা ছাত্রলীগ।

শুক্রবার (০৪ জুন) বিকেল সাড়ে ৫টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ছাত্রলীগ নেতারা বলেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট এটি। করোনা মহামারিতেও যখন বিশ্ব অর্থনৈতিকভাবে স্থবির, তখন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এতো বড় বাজেট দিয়ে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখছেন।

তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের মানুষের জন্য জনমুখী বাজেট দিচ্ছেন। এই বাজেটের মাধ্যমে দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। শিক্ষাখাতকে ধ্বংস করার জন্য নয়, আরও এক ধাপ এগিয়ে নিতে বাজেটে শিক্ষাব্যবস্থাকে প্রাধান্য দেওয়া হয়েছে। চাঁদপুরবাসীর পক্ষ থেকে বাজেটকে স্বাগত জানাই।

চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন গাজী, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটোয়ারী। আনন্দ মিছিলে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন বলেন, ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ স্লোগানে যে বাজেট দেওয়া হয়েছে, তা উন্নয়ন ও জনবান্ধব। এই বাজেটকে স্বাগত জানাই।

/এএম/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের