স্বাধীন ফিলিস্তিনের দাবিতে পতাকা উত্তোলনের আহ্বান ছাত্রলীগের

ঢাবি প্রতিনিধি
০৫ মে ২০২৪, ১৯:৩৬আপডেট : ০৫ মে ২০২৪, ১৯:৩৬

বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে দেশের সব  শিক্ষাপ্রতিষ্ঠানে সোমবার (৬ মে) একযোগে ফিলিস্তিনের স্বাধীনতার আন্দোলনকে সমর্থন জানিয়ে বাংলাদেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

রবিবার (৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্রআন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতৃদ্বয় এ আহ্বান জানান।

এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এছাড়া উপস্থিত ছিলেন— সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনিদের ওপর পরিচালিত মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্বব্যাপী শিক্ষার্থী সমাজ, শিক্ষক ও সচেতন নাগরিকরা যে আন্দোলনের সূচনা করেছে, তার প্রতি সংহতি প্রকাশ করছে বাংলার স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আমরা বিশ্বাস করি, আগামীকালের (সোমবার)  সংহতি সমাবেশ বাংলাদেশের পাঁচ কোটি ছাত্রজনতার সংহতি সমাবেশ। সোমবারের যে কর্মসূচি, পৃথিবীর যত স্বাধীনতাকামী রাষ্ট্র আছে, তাদের পক্ষে কর্মসূচি। আগামীকালের সমাবেশ পৃথিবীর যত মানবতাবিরোধী কার্যক্রম, তাদের বিরুদ্ধে প্রতিবাদী কার্যক্রম।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের হেনস্থার প্রতিবাদ জানিয়ে ছাত্রলীগ সভাপতি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আন্দোলন করায় তাদের বহিষ্কার করা হচ্ছে। তাদেরকে মারধর করে গ্রেফতার করা হচ্ছে। কিছু কিছু শিক্ষার্থীর শুধু মাত্র রাজনৈতিক অবস্থান প্রকাশ করায়— এসব হেনস্থা করা হচ্ছে। তাদের এসব সাসপেনশন ও হেনস্থার প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। এ ছাড়াও তিনি বিশ্বের মোড়ল রাষ্ট্রগুলোকে যুদ্ধে ও অস্ত্র নির্মাণে বিনিয়োগ না করে শিক্ষায় বিনিয়োগ করার আহ্বান জানান।

বিশ্বব্যাপী চলমান ছাত্রআন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং হত্যাযজ্ঞ বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ কর্মসূচি ঘোষণা করেছে।  কর্মসূচির মধ্যে রয়েছে—ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ ৬ মে সকাল ১১টায়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন থেকে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য অব্দি পদযাত্রা হবে এবং সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উত্তোলন পদযাত্রা ও ছাত্র সমাবেশ করা হবে।

/এপিএইচ/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী