মধ্যরাতে হঠাৎ শ্বাসকষ্ট, বৃদ্ধকে অক্সিজেন পৌঁছে দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ জুন ২০২১, ১২:১৫আপডেট : ০৫ জুন ২০২১, ১২:১৫

মধ্যরাতে হঠাৎ করেই শ্বাসকষ্ট ওঠে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদীন সরকারের (৮৫)। অক্সিজেন প্রয়োজন। কিন্তু তার সন্তান ঢাকায়। দোকানপাটও বন্ধ। সঙ্কটময় এমন মুহূর্তে এগিয়ে এলো পুলিশ। ডবলমুরিং থানা পুলিশ অক্সিজেন সিলিন্ডার ওই বৃদ্ধের বাসায় পৌঁছে দিয়েছে। শুক্রবার (৫ জুন) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলা বলেন, ‘অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদীন সরকার রূপালী ব্যাংকের চট্টগ্রাম রিজিওনাল ম্যানেজার ছিলেন। তিনি শ্বাসকষ্টের রোগী। রাত ১টা ৩০ মিনিটের দিকে তার হঠাৎই শ্বাসকষ্ট ওঠে। স্যাচুরেশন কমে আসে। তখনই অক্সিজেনের প্রয়োজন হয়। কিন্তু তার সন্তান সরোয়ার আলম সরকার থাকেন ঢাকায়। আবার এত রাতে সব দোকানও বন্ধ। তখনই তিনি ফোন দেন চট্টগ্রামের ডবলমুরিং থানায়। সঙ্গে সঙ্গেই পুলিশ অক্সিজেন সিলিন্ডার নিয়ে তার বাসায় চলে যায়। পরে ডাক্তারের পরামর্শে অক্সিজেন দিয়ে রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল করা হয়।’

প্রসঙ্গত, চট্টগ্রাম মহানগরের ১৬ থানায় বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ফোন করলে পুলিশ নিজেই বাসায় অক্সিজেন পৌঁছে দেয়।

/এমএএ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের