শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে রাঙ্গামাটিতে শিক্ষার্থীদের অবস্থান

রাঙ্গামাটি প্রতিনিধি
০৬ জুন ২০২১, ১৮:৪১আপডেট : ০৬ জুন ২০২১, ১৮:৪৫
image

শিক্ষাপ্রতিষ্ঠান খোলাসহ চার দাবিতে রাঙ্গামাটিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রোববার (০৬ জুন) তারা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন।

এর আগে একই দাবিতে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

তাদের দাবিগুলো হলো- স্বাস্থ্যসেবা নিশ্চিত করে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া। অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের আইডি কার্ডের মাধ্যমে সবার দ্রুত ভ্যাকসিন নিশ্চিত করা। স্থগিত ও আটকে থাকা পরীক্ষাগুলো নিতে দ্রুত রুটিন প্রকাশ করা ও বাজেটে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব বাতিল করা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী প্রান্ত বেদনাথ রনি, অয়ন চক্রবর্তী, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেরিন নিগার রিমি, অপি সাহা, আরিফুল ইসলাম, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অর্ক বড়ুয়া, রাঙামাটি পাবলিক কলেজের শিক্ষার্থী সুমন চাকমা প্রমুখ।

এ সময় তারা বলেন, করোনা পরিস্থিতিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। টানা বন্ধের কারণে অনেকেই পড়ালেখা থেকে ঝরে পড়ছেন। তাই অবিলম্বে স্বাস্থ্যসেবা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান তারা।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের