হেফাজতের আরেক নেতা ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ জুন ২০২১, ২০:৫৩আপডেট : ০৭ জুন ২০২১, ২৩:৩৮
image

চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হেফাজত নেতা আমিনুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ জুন) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রায়ের আদালত এ আদেশ দিয়েছেন।

জেলা পুলিশের আদালত পরিদর্শক হুমায়ুন কবির বাংলা ট্রিবিউনকে বলেন, হাটহাজারীতে সহিংসতার ঘটনায় দায়ের করা দুই মামলায় আমিনুল ইসলামের ১০ করে ২০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত এক মামলায় দুদিন, আরেক মামলায় তিনদিনসহ মোট ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আমিনুল ইসলাম হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির হাটহাজারী পৌরসভা শাখার সহ-দাওয়াহ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি হাটহাজারী পৌরসভার মুন্সিবাড়ির ইউনুছ খলিফার ছেলে।

গত ২৬ মে দিবাগত রাত ২টার দিকে ফটিকছড়ি উপজেলার লেলাং এলাকা থেকে তাকে এক সহযোগীসহ গ্রেফতার করা হয়। পরদিন হাটহাজারীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের করা দুই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে হাটহাজারীতে বিক্ষোভ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ সময় হাটহাজারী বড় মাদরাসা নামে পরিচিত দারুল উলুম ময়নুল ইসলাম মাদরাসা থেকে মিছিল বের করে হাটহাজারী থানায় ভাঙচুর চালানো হয়। পাশাপাশি হেফাজতকর্মীরা হাটহাজারী উপজেলা ভূমি অফিস ও সদর ইউনিয়ন ভূমি অফিসে হামলা ও অগ্নিসংযোগ করেন। দিনভর পুলিশের সঙ্গে সংঘর্ষে চার জন নিহত হন।

এ ঘটনার জের ধরে হাটহাজারীতে তাণ্ডব চালায় হেফাজতের নেতাকর্মীরা। তারা চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করেন। পাশাপাশি মাদরাসার সামনে ইটের দেয়াল তুলে ব্যারিকেডও দেন। এসব ঘটনায় শুরুতে হাটহাজারী থানায় মোট ছয়টি মামলা দায়ের করা হয়। পরে ২২ এপ্রিল হেফাজতের বিলুপ্ত কমিটির আমির জুনাইদ বাবুনগরীকে প্রধান আসামি করে আরও দুটি মামলাসহ হাটহাজারী থানায় আরও তিনটি মামলা দায়ের করা হয়।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
বনশ্রীতে ১০ বছরের শিশুর মৃত্যু: ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী রিমান্ডে 
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম