কুমিল্লায় ধসে পড়া হিমাগারের গ্যাসে ৮ গরুর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
০৮ জুন ২০২১, ১৪:২৯আপডেট : ০৮ জুন ২০২১, ১৪:২৯

কুমিল্লার বুড়িচংয়ে ৭০ হাজার মণ আলুসহ ধসে পড়া হিমাগারের 'বিষাক্ত গ্যাসে' পাশের একটি খামারের আটটি গরু মারা গেছে। মঙ্গলবার (০৮ জুন) সকালে হিমাগারটি ধসে পড়ার কয়েক ঘণ্টার মধ্যে গরুগুলো মারা যায়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী হাসান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা বাজারের 'মোকাম কোল্ড স্টোরেজ লিমিটেড' নামের চারতলা হিমাগার ধসে পড়ে। ৫০ বছরের পুরোনো এই হিমাগারে প্রায় ৭০ হাজার মণ আলু সংরক্ষিত ছিলো। পাশে ছিলো সিয়াম ডেইলি ফার্ম নামের একটি গরুর খামার।

সিয়াম ডেইলি ফার্মের মালিক ফরহাদ হোসেন ভূঁইয়া বলেন, হিমাগারের পাশেই আমার গরুর খামার। হিমাগার ধসে পড়ার পর খামারের সব গরু অসুস্থ হয়ে পড়ে। এরপর এক এক করে আটটি গরু মারা যায়। প্রাণিসম্পদ কর্মকর্তা বলেছেন হিমাগারের ‌'বিষাক্ত গ্যাসে' গরুগুলো মারা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ধসে পড়া হিমাগারে সংরক্ষিত প্রায় ৭০ হাজার মণ আলুর ক্ষয়ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে। তবে কেউ হতাহত হয়নি।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী আজম বলেন, খবর পেয়ে কুমিল্লা সদর ও চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। হিমাগারের পাশে থাকা খামারের গরুগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরে আটটি গরু মারা যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

/এএম/
সম্পর্কিত
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী