চলছিলো মেয়ের বিয়ের কথাবার্তা, মা এসে দেখেন ঝুলন্ত লাশ

ফেনী প্রতিনিধি
০৮ জুন ২০২১, ১৫:৩১আপডেট : ০৮ জুন ২০২১, ১৫:৩১

ফেনীর ফুলগাজীতে তৃষ্ণা রানী দাস নামে এক কলেজছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে ‌'আত্মহত্যা' করেছেন। সোমবার (০৭ জুন) সন্ধ্যায় শয়নকক্ষ থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

তৃষ্ণা রানী দাস (১৮) স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। উপজেলা সদর ইউনিয়নের বণিকপাড়া গ্রামের মৃত উত্তম কুমার দাসের মেয়ে তিনি।

তৃষ্ণা রানীর মা জনতা রানী দাস জানান, প্রতিদিনের মতো মেয়েকে ঘরে রেখে দোকানে সেলাইয়ের কাজ করতে যান। বাড়ি এসে দেখেন ঘরের আড়ার সঙ্গে ঝুলছে মেয়ের লাশ।

চাচা অর্জুন দাস বলেন, কয়েকদিন ধরে তৃষ্ণা রানীর বিয়ের কথাবার্তা চলছিলো। হয়তো বিয়েতে রাজি না থাকায় আত্মহত্যা করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএনএম নুরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ওই ছাত্রী আত্মহত্যা করেছে বলে আমরা ধারণা করছি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি