বন্ধ হচ্ছে বায়েজিদ-ফৌজদারহাট বাইপাস সড়ক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ জুন ২০২১, ১৭:৫৬আপডেট : ০৮ জুন ২০২১, ১৭:৫৬

পাহাড় ধসের শঙ্কায় চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি-ফৌজদারহাট লিংক রোড দিয়ে যান চলাচল বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যা ৬টা থেকে আগামী তিন মাস এই সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস।

চট্টগ্রাম নগরীতে যানবাহনের চাপ কমিয়ে আনতে দুই বছর আগে সিডিএ ১৮টি পাহাড় কেটে বাইপাস সড়কটি নির্মাণ করে। এর মধ্যে বেশ কয়েকটি পাহাড় ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। বর্ষায় ওই পাহাড়গুলো ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

হাসান বিন শামস বাংলা ট্রিবিউনকে বলেন, সড়কটি এখনও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি। এরপরও ওই সড়ক দিয়ে কিছু যানবাহন চলাচল করছে। শুক্র, শনিবার অনেকে ওই সড়কে বেড়াতে যান। বর্ষায় পাহাড় ধসে যেন দুর্ঘটনা না ঘটে সেজন্য ওই সড়কে যানচলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শুধু পাহাড় ধসের শঙ্কা নয়। ওই সড়কে একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। যে কারণে ওই সড়কটি বন্ধ রাখা খুব দরকার। এসব কারণে আগামী ৩০ আগস্ট পর্যন্ত এই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। সড়ক বন্ধ রাখতে এরই মধ্যে ট্রাফিক বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া ফৌজদারহাট অংশে ব্রিকফিল্ড বরাবর এবং বায়েজিদ বোস্তামি অংশে এশিয়ান ইউনিভার্সিটির সামনে সম্পূর্ণ ব্লক করে দেওয়া হবে।’

প্রসঙ্গত, সড়কটি নির্মাণের জন্য সিডিএ পরিবেশ অধিদফতরের কাছ থেকে আড়াই লাখ ঘনফুট পাহাড় কাটার অনুমোদন পায়। কিন্তু বাস্তবে তারা এর কয়েক গুণ বেশি মাটি কাটে। যে কারণে প্রতিষ্ঠানটিকে পাহাড় কাটার দায়ে ১০ কোটি টাকা জরিমানা করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের