চট্টগ্রামকে বিশ্বমানের পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়তে চাই: মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ জুন ২০২১, ২২:১৯আপডেট : ০৮ জুন ২০২১, ২২:১৯

চট্টগ্রাম নগরীকে বিশ্বমানের পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মেয়র রেজাউল করিম চৌধুরী। মঙ্গলবার (৮ জুন) নগরীর টাইগারপাসে মেয়রের দফতরে জাইকা কর্তৃক চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বর্জ্য ব্যবস্থাপনার ২০১৯-২০ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের সময় তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মেয়র নগরবাসী যাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে জানতে পারেন এবং সচেতন হন সেজন্য ইংরেজির পাশাপাশি বাংলায় প্রতি বছর বার্ষিক প্রতিবেদন ওয়েবসাইটে চালু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রতিবেদন উপস্থাপন কালে আধুনিক পদ্ধতিতে কীভাবে কঠিন ও তরল বর্জ্য দূষণমুক্ত পরিবেশে অপসারণ করা যায় সেই বিষয়ে মেয়রকে অবহিত করা হয়। ইতোমধ্যে জাইকা নগরীর বর্জ্য অপসারণে চট্টগ্রাম সিটি করপোরেশনকে বেশকিছু যানবাহন, যন্ত্রাংশ ও অটো ভ্যানগাড়ি দিয়েছে। বর্তমানে বিশ্বে ময়লা অপসারণের ক্ষেত্রে পরিবেশের নিরাপত্তা ও বায়ু দূষণকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়। আধুনিক বিশ্বে থ্রি-আর অর্থাৎ রিসাইকেল, রিডিউস ও রিইউস এই তিন পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করা হয়। এরকম আরও আধুনিক পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম আলোচনায় উঠে আসে। এছাড়া এ বছরে মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা ও ল্যান্ডফিল্ডে ইনসিনেটরের ব্যবস্থা গ্রহণ কো হবে বলে মেয়রকে অবহিত করা হয়। মেয়র নগরীর বর্জ্য অপসারণে আরও কম্প্যাক্ট গাড়ির ব্যবস্থা গ্রহণ করার জন্য জাইকার প্রতি আহ্বান জানান।

বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবেদন উপস্থাপন করেন জাইকার ন্যাশনাল ডেপুটি টিম লিডার প্রকৌশলী মো. গোলাম সরওয়ার। এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, সচিব খালিদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী মীর্জা ফজলুল কাদের, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোহাম্মদ মোর্শেদুল আলম চৌধুরী, সহকারী প্রকৌশলী জয় সেন বড়ুয়া ও জাইকার প্রকৌশলী মাহমুদ ইবনে সাদেক উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
মশা মারা শিখতে কেন ফ্লোরিডা যেতে চাইলেন মেয়র?
গ্রাফিতি মোছার অভিযোগ ডাহা মিথ্যা: মেয়র ডা. শাহাদাত
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে জামায়াত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের