সদ্য মা হওয়া নার্সের প্রাণও কেড়ে নিলো করোনা

নোয়াখালী প্রতিনিধি
১১ জুন ২০২১, ০১:৫৮আপডেট : ১১ জুন ২০২১, ০১:৫৮
image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (মিডওয়াইফ) নার্স আকলিমা আক্তার (৩০)।

বৃহস্পতিবার (১০ জুন) রাত ১০টার দিকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মোস্তাক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকার মুগদা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আকলিমা আক্তার সোনাইমুড়ী উপজেলার মো. সাইফুলের স্ত্রী।

চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনাবিষয়ক ফোকাল পারসন ডা. তামজিদ বলেন, ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন আকলিমা। গত ২ জুন তার করোনা ধরা পড়ে। একই দিন ঢাকার মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউ সংকট থাকায় গত ৫ জুন তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুসন্তানের জন্ম দেন। বৃহস্পতিবার বিকেল ৪টায় তার মৃত্যু হয়। তবে তার শিশুসন্তান সুস্থ আছে।

/এফআর/
সম্পর্কিত
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
যশোরে করোনায় আরও একজনের মৃত্যু
করোনায় ঢাকা ও চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম