ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডব, গ্রেফতার আরও ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১১ জুন ২০২১, ১৬:১৫আপডেট : ১১ জুন ২০২১, ১৬:১৫

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় দুই হেফাজত নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১০ জুন) রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়া ও আশুগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন হেফাজতে ইসলামের জেলা কমিটির সহ-দফতর সম্পাদক ও জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি আবদুল হক, খেলাফত মজলিশের মহাসচিব বেড়তলা মাদ্রাসার সেক্রেটারি মো. আবুল কাশেম ভূঁইয়া। তবে গ্রেফতার অপরজনের নাম জানায়নি পুলিশ।

শুক্রবার (১১ জুন) জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতা চালানোর ঘটনায় শহরের কান্দিপাড়া এলাকায় অভিযান চালিয়ে হেফাজতে ইসলামের সহ-দফতর সম্পাদক মুফতি আবদুল হক এবং বেড়তলা মাদ্রাসার সেক্রেটারি মো. আবুল কাশেম ভূঁইয়াকে আশুগঞ্জ বাজার থেকে গ্রেফতার করে ডিবি। গ্রেফতার দুজনই তাণ্ডবে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। একই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, তথ্য-প্রমাণ ও ভিডিও ফুটেজ দেখে হেফাজতের তাণ্ডবে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। এ পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে, প্রত্যেককে তথ্য-প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না।

প্রসঙ্গত, গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালিয়ে অর্ধশতাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। তাণ্ডবে অন্তত ১৩ জন মারা যান। এ ঘটনায় দায়ের ৫৬টি মামলায় এখন পর্যন্ত ৫৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান