কেন্দ্রে এসে পরীক্ষা দিলেন কুবি শিক্ষার্থীরা

কুমিল্লা প্রতিনিধি
১৩ জুন ২০২১, ১৫:০৩আপডেট : ১৩ জুন ২০২১, ১৫:০৩

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষা দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রবিবার (১৩ জুন) সকাল ১০টা থেকে বিভিন্ন বিভাগের পরীক্ষা শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, রবিবার আট বিভাগের ১১টি সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিভাগের মিডটার্ম পরীক্ষাও চলছে। লোকপ্রশাসন, ব্যবস্থাপনা, আইন, মার্কেটিং, ফার্মাসি, পরিসংখ্যান, আইসিটি ও অ্যাকাউন্টটিং বিভাগের বিভিন্ন সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. আবু তাহের বলেন, আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা নেওয়া শুরু করেছি। পাশাপাশি শিক্ষার্থীদের বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। যতটা সম্ভব জনসমাগম কমাতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি অনুষদের সামনে পৃথক সাবান-পানির ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, দেশের করোনা পরিস্থিতিতে গত ২৩ ফেব্রুয়ারি উপাচার্যের সঙ্গে ডিন ও প্রভোস্টদের এক সভা থেকে চলমান সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় কুবি প্রশাসন। পরে ৩ জুন অ্যাকাডেমিক কাউন্সিলের সভা থেকে পুনরায় ১৩ জুন থেকে সশরীরে পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

/টিটি/
সম্পর্কিত
একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে নিতে পারে না: মোদিকে ‘বিশ্বগুরু’ বলে কটাক্ষ রাহুলের
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের