অপহরণের ১২ ঘণ্টা পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ৪

কুমিল্লা প্রতিনিধি
১৬ জুন ২০২১, ২২:৪৩আপডেট : ১৬ জুন ২০২১, ২২:৪৩

কুমিল্লার লালমাইয়ে অপহণের ১২ ঘণ্টার মধ্যে স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণে জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ জুন) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কুমিল্লার কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার চার জন হলো– লালমাই উপজেলার বেলঘর দণি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও মিতল্লা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম মেম্বারের ছেলে হেলাল উদ্দিন, গৈয়ারভাঙ্গা গ্রামের হারুনুর রশিদের ছেলে মো. নাইম ও তার স্ত্রী জান্নাত বেগম এবং উত্তড্ডা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শাহ আলম।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, ‘মঙ্গলবার (১৫ জুন) ওই ছাত্রী অ্যাসাইনমেন্ট জমা দিতে যাওয়ার সময় নিখোঁজ হয়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মেম্বার ও তার ছেলে হেলাল উদ্দিনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একই দিন দুপুরে লালমাই থানায় মামলা করেন।’

ওসি আরও জানান, অপহরণের ১২ ঘণ্টার মধ্যে চট্টগ্রামের আন্দারমানিক গ্রামের আবদুল হান্নানের বাড়ি থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ সময় সেখান থেকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ চার জনকে গ্রেফতার করে।

/এমএএ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী