ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ৬ দালালকে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ জুন ২০২১, ১৬:৪১আপডেট : ১৭ জুন ২০২১, ১৬:৪১
image

ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে দালাল বিরোধী অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ছয় দালালকে আটক করে প্রত্যেককে এক সপ্তাহের জেল দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্য এবং কিশোর কুমার দাস।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার সুহিলপুরের আব্দুল্লাহ (৪০), জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার রাসেল বকসি (২৭), পশ্চিম মেড্ডা শরীফপুরের শিপন (২৭), হালদারপাড়ার মামুন (৪৫), নবীনগরের মহেশপুরের শাহপরান (২০) ও কসবার মূলগ্রামের ছোটন (৩৫)।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্য জানান, সদর হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা দালালদের বিষয়ে বিভিন্ন সময় অভিযোগ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে হাসপাতালে অভিযান চালিয়ে ছয় দালালকে আটক করা হয়। তাদের প্রত্যেককে এক সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি এই অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
গাড়ি চালানোর গ্যাস দিয়ে রান্না, রেস্টুরেন্টকে জরিমানা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম