চট্টগ্রামে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ জুন ২০২১, ২০:২২আপডেট : ১৮ জুন ২০২১, ২০:২২
image

চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে পটিয়া ক্রসিংয়ের একটু আগে গ্যাস পাম্পের সামনে বিআরটিসি বাসের সঙ্গে একটি লোকাল বাসের এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, মইজ্জারটেক এলাকায় দুই বাসের সংঘর্ষের ঘটনায় বিকেলে সাড়ে ৪টার দিকে ১৮ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে দুইজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর ১৬ জনকে হাসপাতালের ২৭ নম্বর ও ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম নুরুল আবছার (৪৮)। আবছার পটিয়া উপজেলার মালিয়া পাড়া গ্রামের নুরুল আমিনের ছেলে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি, তার আনুমানিক বয়স ১৮।

আহতদের মধ্যে ১৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ডেইজি সর্দার (৩৫), রুবেল (৩২), সুমন দে (২৮), সুমন চৌধুরী (৩০), রিটন দেব (৪৫), রহমত আলী (৪৫), পিন্টু দাশ (৩০), কবির বিশ্বাস (৩২), বেলাল (৩৭), মজিব উল্লাহ (৫৫), ইকবাল (২০), রেজিয়া বেগম (৩২), সোহাগ (৩২) ও ইদ্রিস (৫০)।

এ সম্পর্কে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, বিআরটিসি বাসটি পটিয়ার দিকে যাওয়ার সময় সিএনজি ফিলিং স্টেশনের সামনে একটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি মিনি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী