স্বচ্ছ যুব নেতৃত্ব তৈরিতে কাজ করছি: নিখিল

চাঁদপুর প্রতিনিধি
২৫ জুন ২০২১, ১৮:৪৮আপডেট : ২৫ জুন ২০২১, ১৮:৪৮

যারা বিপথগামী তারা যুবলীগের পতাকাতলে ঠাঁই পাবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাঈনুল হোসেন খান নিখিল। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আদর্শবাদী যুবকদের নিয়ে স্বচ্ছ যুব নেতৃত্ব তৈরিতে আমরা কাজ করছি। আগামীতে কমিটি গঠনের ক্ষেত্রেও এর প্রতিফলন দেখতে পাবেন।

শুক্রবার (২৫ জুন) দুপুরে মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর স্কুল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নিখিল বলেন, সমাজে যারা জুলুম করে, মানুষের ওপর অত্যাচার করে, মাদক সেবন করে, চাঁদাবাজি, মাস্তানিসহ নানা অপকর্মে জড়িত তাদেরকে যুবলীগের পতাকাতলে কোনও অবস্থাতেই আসতে দেওয়া যাবে না। একইসঙ্গে কোনও অনুপ্রবেশকারীকেও যুবলীগ গ্রহণ করবে না।

যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, গত বছরও যুবলীগের উদ্যোগে সারা দেশে প্রায় ৩৫ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় এ বছরও আমরা বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছি। সারা দেশের সব নেতাকর্মীদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা অন্তত তিটি করে গাছের চারা চালান। শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিতভাবে যত্নও নিতে হবে।

অনুষ্ঠানে উপজেলার ৪৩টি স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠানসহ দলীয় নেতাকর্মীদের মাঝে ১২০০ ফলজ, বনদ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়

এ সময় কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন বাবার, মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক হুমায়ূন কবির সুমন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
যুবলীগের মিছিলে এনসিপির ধাওয়া, পুলিশ বলছে জানা নেই
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ৩২ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম