চাঁদপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

চাঁদপুর প্রতিনিধি
২৫ জুন ২০২১, ২২:৪৮আপডেট : ২৫ জুন ২০২১, ২২:৪৮

চাঁদপুরের সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই শিশুকে রক্তাক্ত অবস্থায় স্বজনরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ জুন) রাতে সবুজ খান (১৮) নামের এক যুবককে আসামি করে সদর মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিশুর বাবা।

শিশুর পিতা ও তার নানা অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার সকালে শিশুটির দাদি পার্শ্ববর্তী বাড়ি থেকে টিউবওয়েলের পানি আনতে গেলে তার পেছনে পেছনে শিশুটিও যায়। এ সময় দাদির অজান্তে একই এলাকার মৃত আজিজ খানের ছেলে সবুজ খান শিশুটির মুখ চেপে ধরে ৫নং ওয়ার্ডের কমলাপুর গ্রামের একটি মুরগির ফার্মে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এক পর্যায়ে শিশুটির বড় ভাই তাকে খুঁজতে বের হলে চিৎকার শুনে তাকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান। পরে তাকে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এ বিষয়ে চাঁদপুর মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ মিয়া জানান, শিশুটির বাবা-মা থানায় এসে ধর্ষণের বিষয়ে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ করেছেন। আমরা মামলা গ্রহণ করেছি। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে