টেকনাফে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৬ জুন ২০২১, ২০:২০আপডেট : ২৬ জুন ২০২১, ২০:২০

কক্সবাজারের টেকনাফে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুন) উপজেলার রঙ্গিখালী লামার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালীর বাসিন্দা নুর কবিরের মেয়ে কমলা (৬) ও জান্নাত আরা (৪)। কমলা রঙ্গিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। এদিকে খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রঙ্গিখালী লামার পাড়া এলাকার হোছেন আহমদ নামের এক ব্যক্তি তার জমি থেকে মাটি বিক্রি করেন। এতে সেখানে একটি মাটির গর্ত হয়। বৃষ্টির পানি জমে পুকুরে পরিণত হয়। দুপুরে সেখানে গোসল করতে নেমে ডুবে যায় তারা।

পরে বাড়ির লোকজন তাদের বাড়িতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করার পর ওই পুকুরের পানি থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

ঘটনা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, পানিতে ডুবে মারা যাওয়ায় লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় গোটা এলাকায় শোক বিরাজ করছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ