মিয়ানমার থেকে আসা সেই দুই বুনো হাতি এখন নাফ নদে

টেকনাফ প্রতিনিধি
২৭ জুন ২০২১, ২০:৪৬আপডেট : ২৮ জুন ২০২১, ১৮:৫২

কক্সবাজারের টেকনাফে বনাঞ্চল থেকে সীমান্তের নাফ নদে নেমে এসেছে মিয়ানমার থেকে আসা সেই দুটি বুনো হাতি।  রবিবার (২৭ জুন) বিকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জেটি ঘাট সংলগ্ন নাফ নদের বালুর চরে হাতি দুটি দেখে ভিড় করেন স্থানীয় লোকজন।

শনিবার সন্ধ্যায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর বুনো হাতি দুটি টেকনাফের জালিয়াপাড়া প্যারাবন থেকে উদ্ধার করে বনাঞ্চলের অভ্যন্তরে পাঠিয়ে দিয়েছিলেন এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা। এ টিমে নেতৃত্ব দিয়েছেন দক্ষিণ বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ।

বর্তমানে হাতি দুটির অবস্থান শাহপরীর দ্বীপ বিজিবি ক্যাম্পের পূর্বে বালুর চরের কাছাকাছি রয়েছে জানিয়ে শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই যায়েদ হোসাইন বলেন, ‘লোকজন যাতে ভিড় করতে না পারেন সেজন্য পুলিশ সেখানে উপস্থিত রয়েছে। এছাড়া বন বিভাগের কর্মকর্তারা রয়েছেন। হাতি দুটিকে বনাঞ্চলের ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ বলেন, ‘শনিবার সন্ধ্যায় টেকনাফের নাফ নদী প্যারাবনে দুটি মা হাতি এদিক-ওদিক ছুটছিল। পরে পাঁচ ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করে হাতি দুটিকে পাহাড়ের দিকে প্রবেশ করতে বাধ্য করা হয়। কিন্তু পরের দিন তারা নাফ নদী তীরে নেমে এসেছে। বর্তমানে শাহপরীর দ্বীপে থাকা হাতি দুটিকে বনাঞ্চলে পাঠানোর চেষ্টা চলছে।’

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ফজলুল হক জানান, রবিবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত হাতি দুটি তার এলাকার বিজিবি ক্যাম্পের কাছাকাছি নাফ নদের বালুচরে রয়েছে। সেখানে পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা রয়েছেন।’ 

ধারণা করা হচ্ছে, খাদ্যের অভাবে মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে কক্সবাজারের টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় নাফ নদী দিয়ে বনাঞ্চলে প্রবেশের চেষ্টা করছিল হাতি দুটি।

আরও খবর: নাফ নদ সাঁতরে মিয়ানমার থেকে বাংলাদেশে এলো দুটি হাতি

 
/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম