নাফ নদ সাঁতরে মিয়ানমার থেকে বাংলাদেশে এলো দুটি হাতি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৬ জুন ২০২১, ২১:০৫আপডেট : ২৬ জুন ২০২১, ২১:০৫

মিয়ানমার থেকে নাফ নদ সাঁতরে বাংলাদেশে এসেছে দুটি বুনো মা হাতি। শনিবার (২৬ জুন) বিকালে হাতি দুটি বাংলাদেশে চলে আসে। পাঁচ ঘণ্টা পর সন্ধ্যার দিকে হাতি দুটি উদ্ধার করে পাহাড়ের ভেতরে ঢুকিয়ে দেয় এলিপ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা।

এই টিমে নেতৃত্ব দিয়েছেন দক্ষিণ বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ, সহকারী বন সংরক্ষক শহিদুল ইসলাম হাওলাদার ও মো. মনিরুজ্জামান ও বন পাহারাদাররা।

স্থানীয়দের ধারণা, খাদ্যের অভাবে মিয়ানমার থেকে নাফ নদ পাড়ি দিয়ে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় চলে আসে মা হাতি দুটি। পরে বনে ঢোকার চেষ্টা করলে মানুষ চিৎকার দেয়। মানুষের চিৎকারে নাফ নদের প্যারাবনে ছোটাছুটি করছিল হাতি দুটি।

এ বিষয়ে জেলা দক্ষিণ বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ বলেন, বিকাল থেকে টেকনাফ সীমান্তের নাফ নদের প্যারাবনে দুটি মা হাতি ছোটাছুটি করছিল। পাঁচ ঘণ্টা পর সন্ধ্যায় উদ্ধার করে হাতি দুটিকে পাহাড়ের ভেতরে দিয়ে আসা হয়। এর আগে গত বছর আগস্ট মাসে মিয়ানমার থেকে নাফ নদ সাঁতরে আরও একটি হাতি এসেছিল।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ এনাম বলেন, ‘বিকালে মিয়ানমার থেকে নাফ নদ সাঁতরে বাংলাদেশে এসেছে দুটি মা হাতি। প্যারাবনের ঢোকার সময় মানুষের তাড়া খেয়ে হাতি দুটি পালিয়ে যায়। পরে পৌরসভার জালিয়া পাড়া এক নম্বর স্লুইসগেট থেকে হাতি দুটি উদ্ধারের খবর শুনেছি।’

/এএম/
সম্পর্কিত
হাতির পালের সামনে পড়লেন মা-মেয়ে, আক্রমণে মারা গেলেন দুজনই
বিদ্যুতের ফাঁদে আটকে বুনোহাতির মৃত্যু
ছয় দিন পর কাপ্তাই হ্রদ থেকে সেই ব্যতিক্রমী হাতি শাবকের মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম