নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আলমগীর হোসেন সপরিবারের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এসপির সহধর্মিণী তানিয়া আলমগীর, বড় ছেলে এবং কাজের মেয়েও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে তারা হোম আইসোলেশনে থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসাসেবা নিচ্ছেন।
জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, বুধবার (৩০ জুন) নমুনা পরীক্ষার জন্য দিলে রাতেই পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেনসহ পরিবারের তিনজনের করোনা পজিটিভ আসে।








