বেতার অফিসের ঝোপে মিললো বিরল লজ্জাবতী বানর

রাঙামাটি প্রতিনিধি
০১ জুলাই ২০২১, ২১:৩০আপডেট : ০১ জুলাই ২০২১, ২১:৩০

রাঙামাটিতে একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) সকালে রাঙামাটি বেতার অফিস ভবন সংলগ্ন ঝোপ থেকে এটি উদ্ধার করেন কেন্দ্রের কর্মচারী রিপন চাকমা এবং রবি চাকমা। দুপুরে লজ্জাবতী বানরটি রাঙামাটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, বানরটি উদ্ধারের পর বিষয়টি বন বিভাগকে জানানো হলে রাঙামাটি সদরের রেঞ্জ অফিসার এস এম মাহবুবুল আলম বেতার কেন্দ্রে আসেন। বেতার কেন্দ্রের কর্মকর্তারা বানরটিকে তার কাছে হস্তান্তর করেন। এ সময় বেতার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ সেলিম, আঞ্চলিক প্রকৌশলী আবু সায়েদ, সহকারী বার্তা নিয়ন্ত্রক এ এম নূরুল আমিন উপস্থিত ছিলেন। 

বেতার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, ‘বেতার এলাকায় আহত অবস্থায় বিরল প্রজাতির এই লজ্জাবতী বানরটিকে অফিসের দুই কর্মচারী উদ্ধার করেন।’

বন বিভাগের রাঙামাটি সদরের রেঞ্জ অফিসার বলেন, ‘লজ্জাবতী বানর একটি বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির বানর। বানরটিকে চিকিৎসার উদ্দেশ্যে প্রাণিসম্পদ হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে এটি সুস্থ আছে।’ বন্যপ্রাণী সংরক্ষণে সবার সহযোগিতা চান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন
সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকে পড়া সেই বাঘটি
বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম