রাগ করে রাতে বাড়ি থেকে বের হওয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি
০৩ জুলাই ২০২১, ১৮:০৮আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৮:১৯

পরিবারের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে খাগড়াছড়িতে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (০৩ জুলাই) ভোরে খাগড়াছড়ি সদরের বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

কিশোরীর পারিবারিক সূত্রে জানা গেছে, পড়ালেখা না করে বেশিরভাগ সময় টিভি দেখার কারণে মা বকাবকি করলে সবাই ঘুমিয়ে যাওয়ার পর রাগ করে গভীর রাতে বাসা থেকে বের হয়ে পড়ে। এরপর পায়ে হেঁটে খাগড়াছড়ি শহরে আসার সময় বাস টার্মিনাল এলাকায় এলে ধর্ষণের শিকার হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, গতকাল (শুক্রবার) রাতে পরিবারের সঙ্গে রাগারাগি হয় ওই কিশোরীর। এতে ঘর থেকে বেরিয়ে ভোর সাড়ে ৫টার দিকে সে খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে এসে পৌঁছায়। লকডাউনের কারণে বাস টার্মিনাল এলাকাও নির্জন থাকায় কামাল মিজি (২৯) এবং রফিকুল ইসলাম (২৫) তাকে একা পেয়ে জোর করে দোকানে ঢুকিয়ে ধর্ষণ করে।

পুলিশের এ কর্মকর্তা জানান, মেয়েটির চিৎকারে পাশের দোকানের লোকজন ঘুম থেকে উঠে ঘটনা বুঝতে পেড়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে অভিযুক্ত কামাল ও রফিকুলসহ ভুক্তভোগী কিশোরীকে থানায় নিয়ে যায়। কিশোরীর বাবা খবর পেয়ে থানায় এসে মামলা করেন।

কামাল মিজি খাগড়াছড়ি উত্তর গঞ্জপাড়া এলাকার বাসিন্দা আলী আহমদের ছেলে। সে খাগড়াছড়ি-চট্টগ্রাম লোকাল বাসের শ্রমিক। রফিকুল ইসলাম সিলেট হবিগঞ্জ মাধবপুর থানা এলাকার বাসিন্দা মৃত আব্দুল হামিদের ছেলে। সে বাস টার্মিনালে ভাইয়ের গদি দোকানে কাজ করতো।

আসামিদেরকে বিকেল ৫টার মধ্যে আদালতে তোলা হবে। লকডাউনের মধ্যেও এমন কাণ্ডে খাগড়াছড়িতে তোলপাড় সৃষ্টি হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের