‘মানুষের সেবা করতে কোনও পদ লাগে না’

নোয়াখালী প্রতিনিধি
০৩ জুলাই ২০২১, ২৩:১৮আপডেট : ০৩ জুলাই ২০২১, ২৩:১৮

নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী বলেছেন, নির্বাচনি এলাকার মানুষের সেবা করতে কোনও পোস্ট (পদ) লাগে না। আমি যত দিন বেঁচে থাকবো, ততদিন আপনাদের পাশে থাকবো।

শনিবার (০৩ জুলাই) বিকাল ৪টা ৪০ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এসব কথা বলেন তিনি। পাঠকদের জন্য একরামুল করিম চৌধুরীর লাইভে এসে বলা কথাগুলো হুবহু তুলে ধরা হলো-

ফেসবুকসহ বিভিন্ন স্থানে একটা গুঞ্জন শোনা যাচ্ছে, আমি ২৫ বছর চালিয়ে আসছি এবং তিনবারের এমপি। আমার এগুলোতে লোভ নেই। আজকে অনেক দিন আপনাদের সঙ্গে যোগাযোগ নেই আমার। এ করোনাভাইরাসের কারণে অনেকগুলো জিনিস এলোমেলো হয়ে গেলো। যারা অভাবের মধ্যে আছেন বা খাদ্য শঙ্কায় পড়লে ৩৩৩ নম্বরে ফোন করবেন এবং আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর থাকলে দেবেন। সরকার যাবতীয় জিনিসসহ সবকিছু পৌঁছানোর ব্যবস্থা করবে।

আপনাদের কাছে অনুরোধ, আমি তো আপনাদের নেতা। আপনাদের ভোটে গত ১৩ বছর এমপি। আমার অনুরোধ, এই রোগটা খুবই খারাপ। সরকারের সিদ্ধান্ত মতো নির্দেশনাগুলো মেনে একটু নিজেকে সংযত হয়ে চলুন।

এবার যদি আসি নোয়াখালীতে, প্রত্যেক এলাকায় আবার আগের মতো যাবো। আবার আমাদের উন্নয়ন হবে। আবার আমরা একে অপরকে ভালবাসবো। এটাই আমাদের জীবন। কেউ আসে নিতে, আর কেউ আসে দিতে। আমি দেওয়ার মধ্যে থাকব। এ আশাটুকু করে বিদায়, আমি বিদায় নিলাম আপনাদের থেকে। আমি ভালোবাসি আপনাদেরকে। আবারও বলছি, আমি ভালোবাসি আপনাদেরকে।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম