চার ঘণ্টার বৃষ্টিতে ডুবলো কুমিল্লা নগরী

মাসুদ আলম, কুমিল্লা
০৪ জুলাই ২০২১, ১৪:৪১আপডেট : ০৪ জুলাই ২০২১, ১৪:৪১

চার ঘণ্টার বৃষ্টির পানিতে ডুবে গেছে কুমিল্লা নগরী। ১০৯ মিলিমিটার বৃষ্টিতে নগরীর দুই তৃতীয়াংশ এলাকা হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে যায়। প্রশস্ত সড়কগুলো একেকটি খালে পরিণত হয়। রবিবার (৪ জুলাই) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত চার ঘণ্টার টানা বর্ষণে পানি ঢুকে পড়ে নগরীর দোকানপাট, মার্কেট, আবাসিক ও বাণিজ্যিক এলাকায়। তবে এই বৃষ্টি ভারী আকারে নেমে হালকা ও মাঝারি বর্ষণ অব্যাহত রেখেছে।

এদিকে করোনা প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে সব ধরনের প্রতিষ্ঠান থাকলেও বাসাবাড়ি এবং নগরীর প্রত্যেকটি সড়ক প্লাবিত হওয়ায় নগরবাসী পানিবন্দি হয়ে পড়েছেন। দুর্ভোগে পড়া বাসিন্দারা ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে জলাবদ্ধতার ছবি ও ভিডিও ছড়িয়ে ক্ষোভ প্রকাশ করছেন।

তাদের অভিযোগ, কুমিল্লা-নোয়াখালী চার লেন সড়ক উন্নয়নে সড়ক ও জনপথ বিভাগ নগরীর কান্দিখাল ভরাট এবং ঢাকা-চট্টগ্রাম দুই লেনের রেল লাইনের উন্নয়ন কাজে কুমিল্লার অংশে প্রায় ২০০টি কালভার্ট ভরাটে হালকা বৃষ্টিতে কুমিল্লা পানিবন্দি হয়ে পড়ছে। যা কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও কর্তৃপক্ষের অবহেলা এবং ব্যর্থতার প্রমাণ দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করা হয়, সিটি করপোরেশনের তদারকি ও ব্যর্থতার কারণে নগরীর পানি প্রবাহের একমাত্র কান্দিখাল এবং পানি নিষ্কাশনের কালভার্টগুলো ভরাট করা হয়েছে।

রেললাইন সম্প্রসারণে কালভার্টগুলো বন্ধ হয়ে গেছে তবে সিটি মেয়র বলছেন- তিনি একাধিকবার প্রতিবাদ করেছেন। কিন্তু কেউ ওনার কথা শুনছেন না।

সরেজমিনে ঘুরে দেখা যায়, রবিবার সকালেই নগরীর অধিকাংশ নিচু এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে যায়। সকাল থেকেই টানা প্রবল বর্ষণে নগরীর প্রধান সড়ক, গলি, উপগলি পানিতে তলিয়ে যায়। বাসা বাড়ি, দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠানের কক্ষেও পানি ঢুকে পড়ে। নগরীর নজরুল অ্যাভিনিউ, অশোকতলা, পশ্চিম বাগিচাগাঁও, সালাউদ্দির মোড়, মনোহরপুর, মহিলা কলেজ রোড, উত্তর ও দক্ষিণ চর্থা, কাপ্তানবাজার, রেইসকোর্স, আশ্রাফপুর, ইয়াসিন মার্কেটসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। 

এছাড়া কুমিল্লার রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (ইপিজেড) এবং বিসিক এলাকাসহ বিভিন্ন শিল্প এলাকার কারখানার নিচ তলায় পানি ঢুকেছে। ফলে এসব কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে।

কুমিল্লা মহিলা কলেজ রোড এলাকার শিক্ষার্থী আবদুর রহমান রনি জানান, তাদের এলাকায় প্রতিটি বাসার নিচ তলা কোমরসমান পানির নিচে ডুবে গেছে। দোকানপাট ও বাসাবাড়ির নিচতলায় পানি প্রবেশ করে। 

এদিকে কুমিল্লা জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া জানান, রবিবার ভোর ৫টা থেকে কুমিল্লায় ভারী বর্ষণ শুরু হয়। সকাল ১১টা পর্যন্ত এই বৃষ্টি হালকা ও মাঝারি আকারে অব্যাহত রয়েছে। 

রেললাইনের কাজের জন্য বন্ধ হয়েছে পানি সরার অসংখ্য কালভার্ট নগরীর সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় সকালে লকডাউনে কাঁচাবাজারের উদ্দেশ্যে বের হওয়া মানুষকে ব্যাপক ভোগান্তির মুখে পড়তে হয়েছে। অনেক সড়কে কোমর ও হাঁটু সমান পানির কারণে যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়। 

সিটি মেয়র মনিরুল হক সাক্কু বলেন, সিটি করপোরেশনের পানি নিষ্কাশনের একমাত্র খাল কান্দিখাল ভরাট করেছে সড়ক ও জনপথ বিভাগ। অন্যদিকে শহরের পানি প্রবাহের কালভার্টগুলো ভেঙে ভরাট করেছে রেল লাইন উন্নয়নের ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স। তাদের এই অবৈধ কর্মকাণ্ডে আমি একাধিকবার বাধা দিয়েছি। কিন্তু কেউ আমার কথা শুনছেন না। আমরা নগরীর বৃষ্টির পানি সরানোর মতো কোনও রাস্তা খুঁজে পাচ্ছি না। অবস্থার উত্তরণে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
ঝড়-বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, উপড়ে পড়েছে গাছ
বৃষ্টির পর গাবতলীতে হাঁটুপানি, বিপাকে ক্রেতা-বিক্রেতা
তুমুল বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, ভোগান্তি
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের