ত্রাণ নিতে আসা বৃদ্ধের বুকে কাদের মির্জার ঘুষি

নোয়াখালী প্রতিনিধি
১৬ জুলাই ২০২১, ২১:৪১আপডেট : ১৬ জুলাই ২০২১, ২১:৪৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ত্রাণ নিতে আসা এক বৃদ্ধের বুকে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ঘুষি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) সকালে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বসুরহাট পৌরসভা চত্বরে গরিব ও অসহায়দের মাঝে শাড়ি এবং লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, কাদের মির্জা এক বৃদ্ধের হাতে একটি শাড়ি তুলে দেন। তখন ওই বৃদ্ধ শাড়িটি পরিবর্তন করতে চাইলে, মেয়র তার বুকে ঘুষি মারেন। পরে তার দিকে একটি শাড়ি ছুঁড়ে মারেন। এরপর অন্য আরেক ব্যক্তি ত্রাণ নিতে এলে তাকেও একটি শাড়ির প্যাকেট দিয়ে আঘাত করেন।

কাদের মির্জার অনুসারীরা ত্রাণ বিতরণ অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ করছিলো। অল্প কিছুক্ষণের মধ্যে দৃশ্যটি ভাইরাল হয়ে পড়ে।

এ বিষয়ে জানতে মেয়র আবদুল কাদের মির্জার মোবাইল ফোনে বারবার কল দিলেও তিনি ধরেননি।

/এফআর/
সম্পর্কিত
ডিসি সম্মেলনে ত্রাণমন্ত্রী হাওর ও উত্তরাঞ্চলে বজ্রপাত মোকাবিলায় সেল্টার নির্মাণ করা হবে
ত্রাণমন্ত্রী দুলুকে রাজধানীর হাসপাতালে ভর্তি
সৈয়দপুরে গিয়ে অসুস্থ ত্রাণমন্ত্রী, ঢাকায় আনা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি