চট্টগ্রামে আরও ১১ মৃত্যু, নতুন শনাক্ত ৮০১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ জুলাই ২০২১, ০৯:০৩আপডেট : ২৫ জুলাই ২০২১, ০৯:০৩

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরও ১১ জন মারা গেছেন। রবিবার (২৪ জুলাই) চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন। একই সময়ে চট্টগ্রামে নতুন করে আরও ৮০১ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানান তিনি। 

সেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরও ১১ জন মারা গেছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৮৫ জন। অন্যদিকে নতুন করে ৮০১ জনের করোনা শনাক্ত হয়েছে। নগরীর পাশাপাশি এখন উপজেলায়ও সংক্রমণ বাড়ছে। রবিবার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় শুধু হাটহাজারী উপজেলায় আক্রান্ত হয়েছেন ৬৬ জন।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৯টি ল্যাবে দুই হাজার ৭৮টি নমুনা পরীক্ষায় ৮০১ জন করোনা পজিটিভ রেজাল্ট আসে। এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৬৫টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৬৫টি, চট্টগ্রাম ভেটেরিনারি  ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৫টি নমুনা পরীক্ষা করা হয়। 

এর মধ্যে বিআইটিআইডি ল্যাবে ৮১জন, চমেক ল্যাবে ১১৮ জন এবং সিভাসু ল্যাবে ২৯জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া ৮৬৩ অ্যান্টিজেন পরীক্ষায় ৩২৪ জনের করোনা শনাক্ত হয়।

অন্যদিকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ৮৪টি নমুনা পরীক্ষায় ৩৯ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৩৮৩টি নমুনা পরীক্ষায় ১১৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৬৬টি নমুনা পরীক্ষা করে ৩১ জন এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৪৯টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া আরটিআরএল ল্যাবে ৫৮ টি নমুনা পরীক্ষায় ৩০ জনের করোনা শনাক্ত হয়।



/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান