লাইন ঠিক রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় মাঠে ছাত্রলীগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৬ জুলাই ২০২১, ১৮:৩৭আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৮:৩৭

ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনার এন্টিজেন পরীক্ষা করতে আসা মানুষের চাপ বাড়ায় সেখানে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা শুরু হলে- সেখানে লাইন ঠিক রেখে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সোমবার (২৬ জুলাই) সকাল থেকে মাঠে নেমেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ছাত্রলীগের নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল চত্বরে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় হাসপাতাল চত্বরে করোনা পরীক্ষা করতে আসা মানুষের মাঝে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে  লাইন সারিবদ্ধ করাসহ শৃঙ্খলা বজায় রাখার জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেন।

লাইন ঠিক রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় মাঠে ছাত্রলীগ

জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসপাতালে করোনার এন্টিজেন পরীক্ষা করতে আসা মানুষের দীর্ঘ লাইনের একটি ছবি রবিবার ফেসবুকে ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, লোকজন গাদাগাদি করে লাইনে দাঁড়াচ্ছেন। এ অবস্থায় জেলা ছাত্রলীগের নির্দেশে সকাল থেকে হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ শুরু করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেখে জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে, স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার জন্য। এরই অংশ হিসেবে আজ সকাল থেকে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্বেচ্ছায় কাজ শুরু করেছেন। ছাত্রলীগের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

হাসপাতাল চত্বরে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আসিফুল ইসলাম অন্তু, রনি আহমেদ, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আকিব সরকার, ছাত্রলীগ নেতা ওবায়দুর রহমান বাবু ও তানভীর আহমেদ ইমনসহ অন্যান্যরা।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম