নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক আটক

নোয়াখালী প্রতিনিধি
২৮ জুলাই ২০২১, ১৩:২২আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৩:২২

নোয়াখালীর চাটখিলে নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (২৭ জুলাই) রাতে ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে গৃহশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত গৃহশিক্ষক ফারাবী আহম্মেদ ফয়েজকে (২৫) উপজেলার পরকোট ইউনিয়ন থেকে আটক করা হয়। তার বাবার নাম রুহুল আমিন। 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঘটনা ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্ষণের অভিযোগে ছাত্রীর বাবা বাদী হয়ে অভিযুক্ত গৃহশিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

নির্যাতনের শিকার ছাত্রীর পরিবারের অভিযোগ, গৃহশিক্ষক ফারাবী গত দুই বছর ধরে ওই ছাত্রীকে বিয়ের কথা বলে ভিন্ন ভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করেছে। সর্বশেষ গত কিছুদিন আগে এমন ঘটনায় ফারাবী স্থানীয়দের হাতে ধরা পড়ে। পরে, গ্রাম্য সালিশে ভুক্তভোগী স্কুলছাত্রীকে বিয়ের শর্ত মেনে ফারাবীকে কৌশলে ছাড়িয়ে নিয়ে যায় তার বাবা। পরবর্তীতে ফারাবীর বাবা জানান যত টাকা লাগে যাবে, তবু ওই ছাত্রীকে তিনি ছেলের বউ করবেন না। এরপর অসহায় পরিবারটি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়।  

ওসি মো. আনোয়ারুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে অভিযুক্ত গৃহশিক্ষককে মঙ্গলবার রাতে পরকোট ইউনিয়ন থেকে আটক করা হয়। বুধবার দুপুরে আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন মামলায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

/টিটি/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের