চট্টগ্রামে পৌঁছেছে আরও এক লাখ ৮৫ হাজার টিকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ জুলাই ২০২১, ১৫:৩৮আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৫:৩৮

চট্টগ্রামে পৌঁছেছে করোনার আরও এক লাখ ৮৫ হাজার ২০০ টিকা। বুধবার (২৮ জুলাই) সকাল ৭টায় বেক্সিমকো ফার্মার একটি ফ্রিজার ভ্যানে টিকাগুলো চট্টগ্রাম পৌঁছায়।

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি উপস্থিত থেকে টিকাগুলো বুঝে নেন। পরে টিকাগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সেন্টারে সংরক্ষণ করা হয়।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, সকালে আরও এক লাখ ৮৫ হাজার ২০০ টিকা চট্টগ্রামে পৌঁছেছে। এগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সেন্টারে সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে মডার্নার এক লাখ ছয় হাজার ৮০০ ডোজ এবং সিনোফার্মের ৭৮ হাজার ৪০০ ডোজ টিকা আছে। চাহিদার ভিত্তিতে উপজেলা এবং নগরীর কেন্দ্রগুলোতে টিকা পাঠানো হবে।

গত ১৮ জুন চট্টগ্রামে সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ টিকা আসে। এরপর ১১ জুলাই ৭৮ হাজার ৪০০ ডোজ টিকা আসে। চট্টগ্রামের শহরে মডার্না ও উপজেলায় সিনোফার্মের টিকা প্রয়োগ হচ্ছে। 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম