লক্ষ্মীপুরে এর আগে একদিনে এত মানুষ আক্রান্ত হয়নি

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৮ জুলাই ২০২১, ১৯:২০আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৯:২০

লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় ২০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা এ জেলায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।

সবমিলিয়ে গত ১০ দিনে লক্ষ্মীপুর জেলায় এক হাজার ১৭ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মঙ্গলবার (২৭ জুলাই) ১৬৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৩ জনে। এ পর্যন্ত করোনায় ৭০ ও উপসর্গ নিয়ে ৯৮ জন মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ২৯ জন করোনা রোগী ভর্তি আছেন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৮৫৯ জন। হাসপাতাল আইসোলেশনে আছেন ৯৮ জন।

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার জানান, লক্ষ্মীপুর জেলায় অধিক হারে টিকা দেওয়ার জন্য বুধবার (২৮ জুলাই) থেকে জেলা পরিষদ মিলনায়তনে আটটি বুথের ব্যবস্থা করা হয়েছে। যাতে লক্ষ্মীপুর সদর উপজেলায় প্রতিদিন দুই হাজারের বেশি মানুষকে টিকা দেওয়া যায়।

/এফআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান