টানা বৃষ্টিতে কক্সবাজারের ৪১৩ গ্রাম প্লাবিত

কক্সবাজার প্রতিনিধি
৩০ জুলাই ২০২১, ১৫:৪১আপডেট : ৩০ জুলাই ২০২১, ১৫:৪৮

টানা তিন দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারে ৪১৩টি গ্রাম প্লাবিত হয়েছে। গত বুধবার রাতভর ও বৃহস্পতিবারের (২৯ জুলাই) ভারী বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছে জেলার দুই লাখেরও বেশি মানুষ। ডুবে গেছে জনপদ। ক্ষতিগ্রস্ত হয়েছে মাছের ঘের, পানের বরজ ও বিভিন্ন ফসলি জমি।

টানা বর্ষণ অব্যাহত থাকায় ভারী বর্ষণে পাহাড় ধস ও পানিতে ডুবে রোহিঙ্গাসহ ২০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে টেকনাফে ছয়, উখিয়ায় রোহিঙ্গাসহ নয়, মহেশখালীতে পাহাড় ধসে দুই ও ঈদগাঁওতে তিন জন মারা গেছেন। জেলার প্রধান নদী বাঁকখালী ও মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

দুই লক্ষাধিক মানুষ পানিবন্দি

কক্সবাজার জেলা প্রশাসন জানায়, টানা বৃষ্টিতে কক্সবাজারের ৪১৩টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ৫৫ হাজার ১৫০টি পরিবারের দুই লক্ষাধিক মানুষ পানিবন্দি পড়েছে। জেলার ৭১টি ইউনিয়ন ও চারটি পৌরসভার মধ্যে ৪১টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ তিন কোটি টাকা। প্লাবিত এসব এলাকায় ৩০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

প্রাপ্ত তথ্যমতে, কক্সবাজার সদর উপজেলার ছয়টি ইউনিয়নের ৫৮ গ্রাম, রামু উপজেলার ছয়টি ইউনিয়নের ৩৫ গ্রাম, চকরিয়া উপজেলার ১৫টি ইউনিয়নের ১০০ গ্রাম, পেকুয়া উপজেলার দুইটি ইউনিয়নের ছয় গ্রাম, মহেশখালী উপজেলার ছয়টি ইউনিয়নের ৩৮ গ্রাম, উখিয়া উপজেলার দুইটি ইউনিয়নের ১২০ গ্রাম ও টেকনাফ উপজেলার চারটি ইউনিয়নের ৫৬ গ্রাম প্লাবিত হয়েছে।

প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ তিন কোটি টাকা

জেলা প্রশাসনের দেওয়া এই তথ্যে কুতুবদিয়া উপজেলার প্লাবিত এলাকার সংখ্যা পাওয়া যায়নি। তবে কুতুবদিয়া উপজেলায় অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে বলে জানা গেছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, প্লাবিত এলাকার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ১৩৫ মেট্রিক টন চাল ও পাঁচ লাখ টাকা প্রদান করা হয়েছে। প্রয়োজনে জরুরি ভিত্তিতে আরও ত্রাণ বরাদ্দ দেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী