মুহুরী নদীর পানি নামতে শুরু করলেও এখনও সংকট কাটেনি

ফেনী প্রতিনিধি
২১ জুন ২০২৫, ১৪:৩৭আপডেট : ২১ জুন ২০২৫, ১৪:৩৭

ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে পানিতে তলিয়ে থাকা ৫টি গ্রাম, ফুলগাজী বাজার ও প‍রশুরামের কিছু অংশ থেকে পানি নেমে গেলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। নিম্নাঞ্চলের অনেক এলাকা থেকে পানি সরে গেলেও বাঁধের কিছু অংশ এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

শনিবার (২১ জুন) ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা বাঁধের ক্ষতিগ্রস্ত স্থানগুলো চিহ্নিত করে দ্রুত মেরামতের উদ্যোগ নিয়েছেন। সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট দলগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, কারণ যেকোনও মুহূর্তে নতুন করে বাঁধ ভেঙে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গ্রেড রিডার নেপাল সাহা জানিয়েছেন, মুহুরী নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো মেরামত না করা পর্যন্ত সংকট কাটবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।

প্রসঙ্গত, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বর্ষণের ফলে গত বৃহস্পতিবার (১৯ জুন) রাতে মুহুরী নদীর উত্তর বরইয়া এলাকায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে। এতে অন্তত ৫টি গ্রাম, ফুলগাজী বাজার এবং প‍রশুরামের কিছু অংশ প্লাবিত হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
তিস্তার পানি বাড়তে পারে, ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
পদ্মার ভাঙনে তিন প্রাথমিক বিদ্যালয় বিলীন, পানিবন্দি ২০ হাজার মানুষ
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার