চট্টগ্রামে একদিনের ব্যবধানে বেড়েছে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ আগস্ট ২০২১, ১০:১৪আপডেট : ০১ আগস্ট ২০২১, ১০:১৪

এক দিনের ব্যবধানে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে আবারও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১১ জন। তবে শনিবার (৩১ জুলাই) করোনায় চার জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। 

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ৯৭৩ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ৮২ হাজার ৮৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬২ হাজার ৮৮ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২০ হাজার ৭৯৮ জন বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৯টি ল্যাবে তিন হাজার ১১৩টি নমুনা পরীক্ষায় ৯২৭ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩২৫টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৬০টি এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪১৩টি নমুনা পরীক্ষা করা হয়। 

এর মধ্যে চবি ল্যাবে ১৭৪ জন, বিআইটিআইডি ল্যাবে ৭৩ জন এবং চমেক ল্যাবে ১২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া এদিন এক হাজার ৭৩ টি অ্যান্টিজেন পরীক্ষায় ৩৩২ জনের করোনা শনাক্ত হয়। 

অন্যদিকে বেসরকারি শেভরন হাসপাতাল ল্যাবে ৩৩০টি নমুনা পরীক্ষায় ৮৪ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৫২টি নমুনা পরীক্ষায় ২৪ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ৬০টি নমুনা পরীক্ষায় ৩২ জন এবং ইপিক হেলথ কেয়ারে ১২৫টি নমুনা পরীক্ষায় ৬৪ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া আরটিআরএল ল্যাবে ৩৫টি নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী