বাসায় ডেকে গৃহবধূকে ধর্ষণ, নারীসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ আগস্ট ২০২১, ১৮:৪৩আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৮:৪৩

চট্টগ্রামের বোয়ালখালীতে টাকা ধার দেওয়ার কথা বলে বাসায় ডেকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার মীরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার তিনজন হলো কামাল হোসেন প্রকাশ ধামা কামাল (৪২), গিয়াস উদ্দিন (২৮) ও রোকেয়া আক্তার (৩০)।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, গৃহবধূর অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। গৃহবধূর অভিযোগ, রোকেয়া তাকে টাকা ধার দেওয়ার কথা বলে বাসায় নিয়ে যায়। পরে তার বাসায় কামাল ও গিয়াস গৃহবধূকে ধর্ষণ করে। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

মামলার এজহারে গৃহবধূ উল্লেখ করেছেন, শনিবার বিকালে মোবাইল ফোনে কল দিয়ে ওষুধ কেনার জন্য রোকেয়ার কাছে দুই হাজার টাকা ধার চান। রোকেয়া তাকে বাসা থেকে টাকা নিয়ে আসার কথা বলে রফিক নামে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পাঠায়। রফিক সেখান থেকে গৃহবধূকে রোকেয়ার বাসায় নিয়ে যায়। রফিক চলে যাওয়ার পর গৃহবধূকে পাশের রুমে আটকে রেখে মোবাইল ছিনিয়ে নেয় রোকেয়া। পরে কামাল ও গিয়াস তাকে ধর্ষণ করে।

/এএম/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম