সিআরবিতে নলকূপ স্থাপন বন্ধে ওয়াসার এমডির কাছে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ আগস্ট ২০২১, ০০:১৭আপডেট : ০২ আগস্ট ২০২১, ০০:১৭

চট্টগ্রামের ফুসফুসখ্যাত সিআরবিতে অনুমোদনহীন নলকূপ স্থাপন বন্ধে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে অভিযোগ দিয়েছে নাগরিক সমাজ চট্টগ্রাম।

রবিবার (০১ আগস্ট) দুপুরে এ অভিযোগ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নাগরিক সমাজ চট্টগ্রাম কমিটির ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান, যুগ্ম সদস্য সচিব সাইফুল আলম বাবু, নির্বাহী সদস্য চৌধুরী ফরিদ, আলীউর রহমান, আমিন মুন্না, রাহুল দত্ত ও তাপস পাপ্পু।

নাগরিক সমাজ চট্টগ্রামের ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে বলেন, যথাযথ উদ্যোগের অভাবে নান্দনিক শহর চট্টগ্রামের সবুজ স্থান বিলুপ্ত হয়ে গেছে। সিআরবিকে চট্টগ্রামবাসী হৃদয়ে ধারণ করে। যে কোনও উপায়ে সিআরবিতে হাসপাতাল নির্মাণ বন্ধ করতে হবে।

অভিযোগ গ্রহণ করে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বলেন, চট্টগ্রাম মহানগরীতে অনুমোদনহীন দুই ইঞ্চির বড় পাইপ দিয়ে নলকূপ স্থাপন করতে ওয়াসার অনুমোদন নিতে হবে। কিন্তু সিআরবিতে গভীর নলকূপ স্থাপনের জন্য কেউ অনুমোদন নেননি। সরকারি প্রতিষ্ঠান হোক আর বেসরকারি, কেউ অনুমোদনহীন গভীর নলকূপ স্থাপন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ওয়াসার পক্ষ থেকে আমরা যথাযথ কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নোটিশ দেবো।

/এএম/
সম্পর্কিত
চট্টগ্রামে ওয়াসার পানির সংকট, রমজানে ভোগান্তি গ্রাহকদের
চট্টগ্রাম ওয়াসার ‘ভান্ডালজুড়ি পানি শোধনাগার’ প্রকল্পে গ্রাহক সংকট
সরকারি অ্যাম্বুলেন্স নিয়ে বিএনপি নেতার শোডাউন
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী