কোম্পানীগঞ্জে সেতুমন্ত্রীর বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণ

নোয়াখালী প্রতিনিধি
০২ আগস্ট ২০২১, ১৯:৩০আপডেট : ০২ আগস্ট ২০২১, ১৯:৩০

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার বড় রাজারামপুর গ্রামে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার বিকাল ৪টায় এ বিস্ফোরণে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচটি অবিস্ফোরিত ককটেল ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মন্ত্রীর বাড়ির সামনে বসুরহাট-দাগনভূঞা সড়কে কয়েকটি ককটেল ছোড়া হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। খবর পেয়ে, পুলিশ ও কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা ঘটনাস্থলে রয়েছেন। কারা এ হামলা করেছে তা জানা যায়নি।’ 

সেতুমন্ত্রীর ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা যুক্তরাষ্ট্রে থাকায় এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউনুস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনায় তীব্র ও নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। 

/এমএএ/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক পেছালো
শেখ হাসিনাসহ আ.লীগের ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ছেলেকে মৃত দেখিয়ে মামলাশেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে