করোনার টিকা বিক্রির অভিযোগ, তদন্ত প্রতিবেদন জমা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ আগস্ট ২০২১, ২২:১৪আপডেট : ০২ আগস্ট ২০২১, ২২:১৯

নির্ধারিত সময়ের আগে চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নে টাকা নিয়ে করোনার টিকা দেওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন দিয়েছে কমিটি। সোমবার (০২ আগস্ট) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বির কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়।

তদন্ত কমিটির সদস্য ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তদন্তে কী পেয়েছেন জানতে চাইলে তা বলতে রাজি হননি তিনি। তবে ডা. মোহাম্মদ আসিফ খান বলেছেন, ‘ওই ঘটনা তদন্তে আমাদের দুই দিন সময় দেওয়া হয়েছিল। আমরা নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিয়েছি।’

তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা প্রতিবেদন জমা দিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে আপনাদের বিস্তারিত জানাবেন। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।’

তদন্ত প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, ‘এখন ব্যস্ত আছি- পরে কথা বলবো।’ এক ঘণ্টা পর রাত সাড়ে ৯টায় পুনরায় কল দিলে মোবাইল রিসিভ করেননি তিনি।’

গত শুক্রবার (৩০ জুলাই) শোভনদণ্ডী ইউনিয়নের আরফা করিম উচ্চ বিদ্যালয়ে এবং শনিবার শোভনদণ্ডী স্কুল অ্যান্ড কলেজে সকাল থেকে দুপুর পর্যন্ত করোনার টিকা দেওয়া হয়। 

অভিযোগ উঠেছে, পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট রবিউল হোসেন টাকা নিয়ে নিবন্ধন ছাড়া ব্যক্তিদের করোনার টিকা দিয়েছেন। এ ঘটনায় শনিবার সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ কনসালট্যান্ট ডা. অজয় দাশকে কমিটির প্রধান করা হয়। ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা. মো. নুরুল হায়দারকে কমিটির সদস্য করা হয়। কমিটিকে দুই দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়।

/এএম/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
৬ নবজাতকের মৃত্যু: নজরদারিতে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী
খুলনা মেডিক্যালে আগুন ও রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের