করোনা বড়লোক-গরিব চেনে না, সবাই টিকা নেন: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৪ আগস্ট ২০২১, ১৬:৩৫আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২০:০৫

করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, করোনা বড়লোক-গরিব চেনে না, সবাই টিকা নেন। পাশাপাশি মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। তাহলেই করোনারোধ করা সম্ভব হবে।

বুধবার (০৪ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার উদ্যোগে স্থানীয় টি আলী ডিগ্রি কলেজ মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এদিন কসবা পৌরসভার পক্ষ থেকে ৭৫০ দরিদ্রকে ত্রাণসামগ্রী দেওয়া হয়।

ত্রাণসামগ্রী নিতে আসা মানুষের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, আপনারা এখন বাসা থেকে বের হতে পারেন না। এতে ভীত হবেন না। আমরা আপনাদের অসুবিধা দূর করার চেষ্টা করবো। আপনারা শুধু মনে রাখবেন, করোনা কাউকে ছাড়ে না। মানুষ যে আগে বলতো, এটি বড়লোকের অসুখ তা ঠিক নয়। করোনা বড়লোক-গরিব চেনে না। আপনাদের অনুরোধ করবো, সবসময় মাস্ক পরে রাখবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্য টিকার ব্যবস্থা করেছেন। আপনারা সবাই টিকা পাবেন। চেষ্টা করবো, সব কয়টি কেন্দ্রে একযোগে টিকা দেওয়া যায় কি-না সে ব্যবস্থা করার। ভয় পাবেন না, টিকা নেবেন। শেখ হাসিনা সবসময় আপনাদের পাশে আছেন। 

পৌরসভার পক্ষ থেকে ৭৫০ দরিদ্রকে ত্রাণসামগ্রী দেওয়া হয়

কসবা পৌরসভার মেয়র মো. এমরান উদ্দিন জুয়েলের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ-উল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম.জি হাক্কানি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রুহুল আমীন বকুল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. আফজাল হোসেন খান রিমন প্রমুখ। তারা দরিদ্রদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

/এএম/

/এএম/
সম্পর্কিত
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
১ জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী
নাসীরুদ্দীন পাটওয়ারীর ঘটনাকে রাজনৈতিকভাবে দেখছে বিএনপি: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম