চাঁদপুর জেনারেল হাসপাতালে ১৪ জনের মৃত্যু, শনাক্ত ৪৪৬

চাঁদপুর প্রতিনিধি
০৪ আগস্ট ২০২১, ১৬:৫৬আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১৬:৫৬

চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টা থেকে বুধবার দুপুর ২টা পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে তিন জনের করোনা পজিটিভ ও বাকিরা উপসর্গে ভুগছিলেন। সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল বুধবার দুপুরে এ তথ্য জানান।

এছাড়া জেলায় এক হাজার ৬০ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছেন ৪৪৬ জন।

ডা. রুবেল জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়ে মারা যাওয়া তিন জন হলেন– মতলব দক্ষিণের উপাদি এলাকার রানু বেগম (৫৫), ফরিদগঞ্জের রূপসা এলাকার বদরপুর গ্রামের হোসনেয়ারা বেগম (৭০) এবং চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকার দাসাদী গ্রামের রহিমা বেগম (৬০)।

করোনার উপসর্গে মৃতরা হলেন– হাজীগঞ্জের ধড্ডা এলাকার নূরজাহান (৩৬), মতলব উত্তরের দশানী মোহনপুরের মোহন (৭০), হাজীগঞ্জের ছয়ছিলা এলাকার রহিমা (৪০), চাঁদপুর সদরের উত্তর তরপুরচণ্ডি এলাকার রব কাজী (৮০), ফরিদগঞ্জের দক্ষিণ কেরোয়া এলাকার রশিদা বেগম (৭০), একই উপজেলার গাজীপুর এলাকার বাবুল (৪৫) ও ঘনিয়ার বালিমুড়া এলাকার শফিউল্লাহ (৮০), চাঁদপুর সদরের আলগী পাঁচগাঁও এলাকার মো. শামসুল (৭৩), একই উপজেলার বালিয়া ইউনিয়নের কুমুরা এলাকার আ. কবির (৬৫), শাহরাস্তির বেদীপুর এলাকার আলী আজম (৭০), চাঁদপুর শহরের ৩নং কয়লাঘাট এলাকার রোকেয়া বেগম (৭৫)।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, চাঁদপুর জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ১০ হাজার ৯৯৯ জন। এর মধ্যে মারা গেছেন ১৭৩ জন। আর সুস্থ হয়েছেন ৭ হাজার ২০৮ জন।

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী