হাসপাতালে স্বামীর মৃত্যু, চিকিৎসক-নার্সকে ছুরিকাঘাতের চেষ্টা

চাঁদপুর প্রতিনিধি
০৬ আগস্ট ২০২১, ১৯:১৭আপডেট : ০৬ আগস্ট ২০২১, ১৯:১৭

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দেলোয়ার হোসেন (৬৫) নামের এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। স্বামীর মৃত্যুর খবর পেয়ে শোকাহত স্ত্রী কুলসুমা বেগম হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ কয়েকজনকে ছুরিকাঘাতের চেষ্টা করেন। তবে এতে কেউ হতাহত হননি।

শুক্রবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় করোনা ইউনিটে এ ঘটনার পর কুলসুমা বেগম অজ্ঞান হয়ে পড়ে যান। মৃত দেলোয়ার হোসেন চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম রুপসা গ্রামের জালাল বাশারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কুলসুমা বেগম গত দুই দিন আগে তার করোনা আক্রান্ত স্বামীকে হাসপাতালে নিয়ে আসেন। ভর্তি হওয়ার পর থেকে কোনও আত্মীয়-স্বজন খোঁজ-খবর না রাখায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এদিকে দেলোয়ার হোসেনের অক্সিজেন লেভেলও কমে যায়। সবমিলিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

শুক্রবার বেলা ১২টায় চিকিৎসাধীন অবস্থায় করোনা ইউনিটে দেলোয়ারের মৃত্যু হয়। চোখের সামনে স্বামীর মৃত্যু দেখে শোকে ফল কাটার ছুরি নিয়ে চিকিৎসক, নার্স ও আশপাশের কয়েকজনকে ধাওয়া করেন কুলসুমা। সেই সঙ্গে হাসপাতালে থাকা অন্যান্য রোগীর স্বজনদেরকেও ভয় দেখান। কয়েক মিনিট ধরে ছুরি নিয়ে ধাওয়া করে এক সময় নিজেই জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যান।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহরিন ঘটনাস্থলে এসে ওই নারীকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। 

দেলোয়ার হোসেনের ভাগিনা নজরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে কুয়েতে ছিলেন তিনি। সেখানে থাকা অবস্থায় দেলোয়ারের বিভিন্ন রোগ ধরা পড়ে। সেখানে চিকিৎসা করালেও সুস্থ হতে পারেননি। তাই চিকিৎসার জন্য গত চার-পাঁচ বছর আগে কুয়েত থেকে দেশে ফেরেন। গত বুধবার হাসপাতালে ভর্তি হন তিনি।

চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, দেলোয়ার হোসেন গত দুই দিন আগে করোনা ইউনিটে ভর্তি হন। তিনি করোনা আক্রান্ত ছিলেন। অক্সিজেন লেভেল কমে যাওয়ায় শুক্রবার বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি আরও বলেন, দেলোয়ার মারা যাওয়ায় তার স্ত্রী শোকাহত হয়ে পড়েন। পরে ফল কাটার একটি ছুরি নিয়ে দৌড়াদৌড়ি করেন। এতে হাসপাতালে থাকা সবাই আতঙ্কিত হয়ে পড়েন। তবে কারও ওপর হামলা করার আগেই উপস্থিত কয়েকজন তাকে ধরে ফেলেন।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের