ডুবে যাওয়া ট্রলার নিয়ে গেলো মিয়ানমারের বিজেপি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৭ আগস্ট ২০২১, ২০:৪৩আপডেট : ০৭ আগস্ট ২০২১, ২০:৪৩

সাগরে ডুবে যাওয়া ট্রলার নিয়ে গেছেন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডারগার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা। এর আগের দিন ট্রলারটি উদ্ধার করতে গেলে বিজিপি গুলি ছুড়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৬ আগস্ট) সকালে সীমান্ত ঘেষা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে ট্রলারটি মিয়ানমারের ভুলখালে টেনে নিয়ে যায় তারা।

এ বিষয়ে সেন্টমার্টিন বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ রশিদ বলেন, অবশেষে ডুবে যাওয়া ট্রলারটি মিয়ানমারের বিজিপি টেনে নিয়ে গেছে। ট্রলারটি মিয়ানমারের অভ্যন্তরে ভুলখালে রয়েছে। বিষয়টি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

মঙ্গলবার টেকনাফ থেকে সেন্টমার্টিনে ফেরার পথে ৩৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে যাত্রীদের উদ্ধার করে অন্য একটি ট্রলারে নিয়ে এলেও মালামালসহ বিকল ট্রলারটি ডুবে যায়। পরে বুধবার সকালে সেন্টমার্টিন থেকে মিয়ানমার সীমান্তের কাছাকাছি এফভি নোমান ও এফভি ভাই ভাই নামে দুটি ট্রলার ১৫ জনকে নিয়ে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা চালায়। এসময় মিয়ানমারের বিজিপির সদস্যরা উদ্ধারকারীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ভয়ে উদ্ধারকারীরা পালিয়ে আসেন। ফলে এখনও ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

জানতে চাইলে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, ডুবে যাওয়া ট্রলারটি মিয়ানমারের বিজিপি টেনে নিয়ে গেছে বলে জেনেিছি। বিষয়টি কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। 

সেন্টমার্টিনের স্টেশন কর্মকর্তা লে. কমান্ডার মীর ইমরান-উর রশিদ বলেন, ‘বিষয়টি শুনেছি, এ নিয়ে অন্য একটি সংস্থা কাজ করছে।’

জানতে চাইলে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান বলেন, মিয়ানমারের সীমান্তে গুলি চালানোর বিষয়টি অবহিত হওয়ার পর ঘটনাটি সত্য কিনা খোঁজ-খবর নেওয়া হচ্ছে। তবে ট্রলারে বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি বলে জানান তিনি।  

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম