চিকিৎসককে পিস্তল ঠেকিয়ে চাঁদা আদায়, গ্রেফতার ১

কুমিল্লা প্রতিনিধি
০৯ আগস্ট ২০২১, ১১:৩৪আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১১:৪৫

কুমিল্লার তিতাসে এক পল্লী চিকিৎসকের চেম্বারে ঢুকে পিস্তল ঠেকিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। চেম্বারের সিসিটিভি ক্যামেরার একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত সাগরকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৯ আগস্ট) ভোর ৫টায় ঢাকার ডেমরায় অভিযান চালিয়ে পুলিশ ও গোয়েন্দা সদস্যরা তাকে গ্রেফতার করে। 

গ্রেফতারের পর অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস ও মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান।

অভিযুক্ত সাগর তিতাস উপজেলার শাহপুর গ্রামের মৃত হাবুল মিয়ার ছেলে। তিনি মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের চাচাতো ভাই। সাগরের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই ও অস্ত্রসহ অন্তত ৩০টি মামলা রয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস জানান, সাগর আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য। ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে সে তিতাস থেকে বিতাড়িত।

চেম্বারে ঢুকে পিস্তল ঠেকিয়ে চাঁদা আদায়

পল্লী চিকিৎসক শামসুল হুদা ভিডিও বার্তা ও মোবাইল ফোনে জানান, ‘পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজির ঘটনার আগের দিন শনিবার (০৭ আগস্ট) রাতে আমার বাসায় একদল ডাকাত হামলা করে। কিন্তু প্রতিবেশীরা টের পেলে তারা পালিয়ে যায়। রবিবার বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ফারুক মিয়া সরকারসহ গণ্যমান্য বক্তিদের জানানো হয়। বিকাল ৪টায় সাগর ক্ষিপ্ত হয়ে চেম্বারে ঢুকে প্রথমে আমাকে হুমকি দেয়। পরে পিস্তল বের করে হত্যার হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। ভয়ে আমি নগদ ও বিকাশে ৩৯ হাজার টাকা দিই। সেটা নিয়ে আরও দুই লাখ টাকার জন্য চাপ দিয়ে যায়। না দিলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়। সে আগেও আমার কাছে চাঁদা দাবি করেছে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলাম। সকলের সহযোগিতায় এখন নিরাপদে আছি।’

তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, চাঁদাবাজির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর আগে কয়েক ডজন ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ, এসব অস্ত্রধারী ব্যক্তি ও তাদের গডফাদারদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।

তিতাস ও মুরাদনগর থানার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, রাতভর অভিযান চালিয়ে পিস্তল ঠেকিয়ে চাঁদাবজির ঘটনায় সাগরকে গ্রেফতার করা হয়েছে। তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ