লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে শ্রমিক লীগ নেত্রী কারাগারে

কুমিল্লা প্রতিনিধি
১১ আগস্ট ২০২১, ১৪:০৬আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৪:০৬

কুমিল্লায় শ্রমিক লীগের তিতাস উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী আক্তারকে ছিনতাই মামলায় গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) সকালে মনু মিয়া নামে এক ব্যক্তির এক লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা করা মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনায় একই দিনে তিতাস উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দল থেকে মৌসুমীকে বহিষ্কার করা হয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, সোমবার (৯ আগস্ট) উপজেলার শ্রীমদ্দি গ্রামের মো. মনু মিয়া মেয়েকে নিয়ে দুই লাখ ১২ হাজার টাকা সোনালী ব্যাংক হোমনা শাখায় জমা দিতে যান। ব্যাংকে ভিড় থাকায় টাকা জমা না দিয়ে বাড়িতে ফিরছিলেন। হোমনা বাজারে এলে মৌসুমী ও তার চার সহযোগী তাদের গতিরোধ করে এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যান।

 তাদের চিৎকারে স্থানীয় লোকজন তিন নারী ছিনতাইকারীকে আটক করেন। তবে মৌসুমী পালিয়ে যান। পরে কৌশলে যোগাযোগ করে এক লাখ টাকার মধ্যে ৮০ হাজার টাকা দিলে আটকদের ছেড়ে দেওয়া হবে বললে মৌসুমী ৮০ হাজার টাকা নিয়ে ঘটনাস্থলে যান। এরপর স্থানীয়রা চার নারীকে পুলিশের হাতে তুলে দেয়।

হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ বলেন, মনু মিয়া বাদী হয়ে মামলা করেছেন। প্রাথমিক তদন্তে শ্রমিক লীগ নেত্রী মৌসুমীসহ চার নারীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। এ জন্য মৌসুমী, তার সহযোগী হাছিনা আক্তার, আঁখি সরকার ও শিউলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিতাস উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর কারণে মৌসুমিকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনবিরোধী কর্মকাণ্ড করে কেউ রক্ষা পাবে না।

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম