শতাধিক ব্যক্তিকে কাউন্সিলরের টিকা পুশের ঘটনায় তদন্ত কমিটি

কুমিল্লা প্রতিনিধি
১৪ আগস্ট ২০২১, ০১:০০আপডেট : ১৪ আগস্ট ২০২১, ০১:০০

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাদিয়া নাসরিনের কার্যালয়ে ডেকে নিয়ে শতাধিক নারী-পুরুষের শরীরে টিকা পুশের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল কর্মকর্তা মো. হাসান মাহমুদ মো. ইকবাল আহমেদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন।

কুসিকের ৪, ৫ ও ৬ সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাদিয়া নাসরিন গত ৯ আগস্ট নগরীর গাংচর এলাকার নিজ কার্যালয়ে মডার্নার ওসব টিকা পুশ করেন। বৃহস্পতিবার টিকা দেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। 

সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, ‘এটা তো কাউন্সিলরের কাজ না। তিনি কোনোভাবেই টিকা পুশ করতে পারেন না। টিকা পুশ করার জন্য অনুমোদিত জনবল রয়েছেন। তাই বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল কর্মকর্তা ইকবাল আহমেদ, সিটি করপোরেশনের মেডিক্যাল কর্মকর্তা ডা. চন্দ্রনা রানী দেবনাথ ও সিভিল সার্জন অফিসের ইপিআই সুপারিনটেনডেন্ট আবু তাহের। কমিটিকে শনিবারের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
৬ নবজাতকের মৃত্যু: নজরদারিতে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী
খুলনা মেডিক্যালে আগুন ও রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
শুভেন্দুর সহযোগী হত্যা তদন্তে সিবিআই, নতুন মোড় মামলায়
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম