এবার ১০০ জনকে টিকা দিলেন নারী কাউন্সিলর! 

কুমিল্লা প্রতিনিধি
১৩ আগস্ট ২০২১, ১০:৫৬আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১০:৫৬

কুমিল্লা সিটি কপোরেশনের (কুসিক) নারী কাউন্সিলর নাদিয়া নাসরিনের বিরুদ্ধে কার্যালয়ে ডেকে নিয়ে শতাধিক ব্যক্তিকে নিজ হাতে টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি কুসিকের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর। গত ৯ আগস্ট নগরের গাংচর এলাকার হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয় লাগোয়া নিজ অফিসে তিনি মডার্নার ওই টিকা পুশ করেন বলে জানা গেছে। 

তবে বৃহস্পতিবার (১২ আগস্ট) টিকা দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর বিষয়টি নিয়ে নগরীতে সমালোচনার ঝড় উঠে। রাতে কুমিল্লার সিভিল সার্জন জানিয়েছেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ আগস্ট দুপুর ১২টার দিকে হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয় টিকাকেন্দ্রে সরকার দলীয় স্থানীয় কিছু নেতাকর্মী শৃঙ্খলা ভঙ্গ করে নিজেদের লোকদের আগে টিকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এতে সারিতে থাকা সাধারণ জনগণ ক্ষিপ্ত হন। এ নিয়ে প্রথমে হাতাহাতি হয়। একপর্যায়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এরপর সংঘর্ষের আশঙ্কায় কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়। 

এ সময় নাদিয়া নাসরিন বেশ কয়েকটি টিকার ভায়েল ও বেশ কিছু বিশেষ সিরিঞ্জ নিয়ে টিকাকেন্দ্রের অদূরে তার নিজের বাড়ির সামনের কার্যালয়ে চলে যান। এ সময় তার অনুসারীরাও ওই কার্যালয়ে যান। সেখানে তিনি নিজ হাতে টিকাপ্রত্যাশীদের টিকা দেন।

নাদিয়া নাসরিন সাংবাদিকদের বলেন, ৯ আগস্ট হারুন স্কুল টিকাকেন্দ্রে কর্মীদের সঙ্গে বহিরাগতদের হাতাহাতি হয়। এরপর টিকা দেওয়া বন্ধ হয়ে যায়। পরে তিনি টিকাগুলো তার অফিসে নিয়ে আসেন। এরপর নিজেই মানুষের শরীরে টিকা পুশ করেন। 

অন্তত ১০০ জনকে টিকা দেওয়ার কথা স্বীকার করে তিনি আরও বলেন, ‘অতীতে আমার টিকা দেওয়ার প্রশিক্ষণ ও সনদ আছে। তাই আমি নিজেই টিকা দিয়েছি। এতে কারও কোনও অসুবিধা হয়নি।’

এ বিষয়ে রাতে কুমিল্লা জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, এটা তো কাউন্সিলরের কাজ না। তিনি কোনোভাবেই টিকা পুশ করতে পারেন না। সিটি করপোরেশনের কাছ থেকে বিষয়টি জেনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের